চুয়াডাঙ্গা ০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় মাথাভাঙ্গা নদীতে অবৈধ কোমর-বাঁধ অপসারণে এসিল্যান্ডের অভিযান

Padma Sangbad
১১১

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মৎস্য আইন বাস্তবায়ন ও প্রাকৃতিক জলাশয় রক্ষার্থে মাথাভাঙ্গা নদীতে অবৈধভাবে দেওয়া কোমর-বাঁধ অপসারণে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

রবিবার দুপুর ২টার দিকে দামুড়হুদা উপজেলার সদর ও কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবলপুর গ্রাম দিয়ে প্রবাহিত মাথাভাঙ্গা নদীতে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রভাবশালী মহলের সহায়তায় একটি অসাধু চক্র মাথাভাঙ্গা নদীর বিভিন্ন স্থানে বাঁশ, চাটাই ও জাল ব্যবহার করে আড়াআড়িভাবে কোমর-বাঁধ দিয়ে মাছ শিকার করে আসছিল। নদীর স্বাভাবিক প্রবাহ ও মৎস্যসম্পদ রক্ষার্থে দীর্ঘদিন ধরে স্থানীয়রা এ অবৈধ বাঁধ অপসারণের দাবি জানিয়ে আসছিলেন। এরই প্রেক্ষিতে রবিবার দুপুরে নদীতে অভিযান চালিয়ে এসব অবৈধ বাঁধ অপসারণ করা হয় এবং বাঁধ তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়। তবে অভিযানের টের পেয়ে জড়িত ব্যক্তিরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানকালে দামুড়হুদা উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক মহলদার উপস্থিত ছিলেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষার্থে দামুড়হুদা মডেল থানার পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

অভিযান পরিচালনা শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন বলেন, মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী নদী কিংবা উন্মুক্ত জলাশয়ে এ ধরনের বাঁধ নির্মাণ করা সম্পূর্ণ বেআইনি। নদীমাতৃক এলাকার জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় দামুড়হুদা উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপডেট : ১১:১১:২১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬