চুয়াডাঙ্গা ০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে ফেসবুকে ফেক আইডি খুলে রাজনৈতিক নেতা ও তার পরিবারকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, ঢাকায় গ্রেফতার-১

Padma Sangbad
৮৫

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া (ফেক) আইডি খুলে এক রাজনৈতিক নেতা ও তার পরিবারের সদস্যদের নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য এবং আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। এ ঘটনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকায় অভিযান চালিয়ে মামলার মূল অভিযুক্ত এক যুবককে গ্রফতার করেছে আটোয়ারী থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আটোয়ারী পঞ্চগড়’ নামে একটি ভুয়া আইডি ব্যবহার করে আটোয়ারী উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ মকসেদ আলী ও তার পরিবারের সদস্যদের নিয়ে অশ্লীল , আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট এবং মন্তব্য ছড়ানো হচ্ছিল। এতে ওই পরিবার সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আটোয়ারী থানায় ১৮ (২) (গ)/২৫(২)/২৭(১) ধারায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়। মামলা নং- ১, তারিখ : ০১/১১/২০২৬ । মামলা দায়েরের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্তে নামে পুলিশ। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমানের দিকনির্দেশনায় এবং ওসি (তদন্ত) মোঃ ফারুকুল ইসলামের নেতৃত্বে এসআই আরশাদুল হকসহ পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। গত মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে ঢাকায় অভিযান চালিয়ে মামলার মূল অভিযুক্ত মোঃ আব্দুর রাজ্জাক (৩৬)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক আব্দুর রাজ্জাক আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা মৃত মফিজুল ইসলামের পুত্র বলে জানা গেছে। অভিযক্ত আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে টঙ্গী গাজীপুর সিটি কর্পোরেশনের খরতৈল এলাকায় বসবাস করছিল। এ বিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান জানান, সাইবার অপরাধ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যাবহারের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।

আপডেট : ১০:২৮:১০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬