চুয়াডাঙ্গা ১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদা না দেওয়ায় দোকানে হামলা,ভাঙচুর ও লুটপাট, দুই ভাই আহত

Padma Sangbad
১০

যশোর সংবাদদাতা।।

যশোর সদর উপজেলার ফরিদপুর নতুন বাজারে পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে একটি মুদি দোকানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় দোকান মালিকের দুই ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। পাশাপাশি দোকান থেকে তিন লাখ টাকা এবং প্রায় আড়াই লাখ টাকার সিগারেট লুট নিয়ে গেছে বলে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার ফরিদপুর নতুন বাজারে ‘মেসার্স লতিফ স্টোরে’ এ ঘটনা ঘটে। এ ঘটনায় দোকান মালিক রুহুল আমিন কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে রুহুল আমিন উল্লেখ করেন, অভিযুক্ত একই এলাকার টিটো, বিপ্লব হোসেন সরদার, সজিব, আনোয়ারসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জন তার কাছে দীর্ঘদিন পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। ঘটনার দিন তিনি দোকানে ছিলেন না। দোকানে বিকিকিনি করছিলেন তার দুই ছেলে শামীম হোসেন (৩৯) ও জুয়েল হোসেন (২৫)। এ সময় দুটি মোটরসাইকেলে করে অভিযুক্তরা দোকানে এসে আগের দাবিকৃত পাঁচ লাখ টাকা চাঁদা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা লোহার রড, জিআই পাইপ, দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে দুই ভাইয়ের ওপর অতর্কিত হামলা চালান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

আপডেট : ১১:৩৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬