চুয়াডাঙ্গা ১১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবালয়ে বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু প্রধানমন্ত্রীর তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার

Padma Sangbad
৭

অনলাইন ডেস্ক।।

রাজধানীর সচিবালয়ে বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ নভেম্বর) সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে পৌঁছে বেশ কিছুক্ষণ বাইসাইকেল চালান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, দেশের তিন লাখ মেধাবী ছাত্রীর মধ্যে বিতরণের জন্য সরকারের পক্ষ থেকে বাইসাইকেল উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব বাইসাইকেলের নমুনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হলে তিনি নিজে সেগুলো চালিয়ে দেখেন। বাইসাইকেলের মান, গুণগত দিক ও ব্যবহারিক সুবিধা যাচাই করতেই এ উদ্যোগ নেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে মেধাবী ছাত্রীদের জন্য কয়েক ধরনের বাইসাইকেল উপস্থাপন করা হয়। শিক্ষার্থীদের উপযোগী বাইসাইকেল নির্বাচন এবং এর ব্যবহারিক দিক পরখ করে দেখেন প্রধানমন্ত্রী।

সরকারের এ কর্মসূচির আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মেয়েদের শিক্ষায় উৎসাহ বাড়ানো, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

এর আগে মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে গিয়ে বিশেষ ধরনের সামরিক যান এটিভি চালান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সচিবালয়ে বাইসাইকেল প্রদর্শনীর সময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আপডেট : ১১:৩১:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬