চুয়াডাঙ্গা ১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে শুরু এশীয় শকুন সংরক্ষণের আন্তর্জাতিক সম্মেলন, গুরুত্ব পাচ্ছে আঞ্চলিক সহযোগিতা

Padma Sangbad
১০

অনলাইন ডেস্ক।।
সুন্দরবনের করমজল এলাকায় পশুর নদীতে ‘এমভি মালঙ্গী’ জাহাজে এশীয় শকুনের বিলুপ্তি প্রতিরোধ জোট-সেভের বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করা হয়। ছবি- প্রতিনিধি

বিশ্বব্যাপী বিপন্ন প্রজাতির শকুনের বিলুপ্তি রোধ এবং সংরক্ষণ কার্যক্রম জোরদারের লক্ষ্যে সুন্দরবনে শুরু হয়েছে ‘এশীয় শকুনের বিলুপ্তি প্রতিরোধ জোট-সেভ’ (Asian Vultures from Extinction) এর বার্ষিক সম্মেলন। দুই দিনব্যাপী এ সম্মেলনে শকুনের বংশবৃদ্ধি, নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা এবং এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় সুন্দরবনের করমজল এলাকায় পশুর নদীতে ‘এমভি মালঙ্গী’ জাহাজে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ বন বিভাগের প্রধান বন সংরক্ষক (সিসিএফ) মো. আমির হোসাইন চৌধুরী।

‘এশীয় শকুনের বিলুপ্তি প্রতিরোধ জোট-সেভ’-এর চেয়ারম্যান জেমিমা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সংরক্ষণবাদী ইনাম উল হক। স্বাগত বক্তব্য দেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ।

দুই দিনব্যাপী এ সম্মেলনে এশিয়ার বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও মিয়ানমারসহ ১০টি দেশের ৪৫ জনের বেশি বিজ্ঞানী, বন্যপ্রাণী সংরক্ষণবিদ, পশুচিকিৎসক, সরকারি কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংরক্ষণ সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

আইইউসিএন বাংলাদেশ, স্কোপ ফাউন্ডেশন, বার্ডলাইফ ইন্টারন্যাশনাল, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব বার্ডস এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ বন বিভাগ এবার সুন্দরবনে এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) প্রোগ্রাম ম্যানেজার সারওয়ার আলম দীপ জানান, বাংলাদেশে বর্তমানে মহাশকুনের সংখ্যা মাত্র ২৪৮টি। শকুনের অস্তিত্ব টিকিয়ে রাখতে কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ এখন অত্যন্ত জরুরি।

সম্মেলনে এশিয়ায় শকুন সংরক্ষণের বর্তমান অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। আলোচনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে শকুনের জন্য ক্ষতিকর ভেটেরিনারি ওষুধ নিয়ন্ত্রণ, শকুন-নিরাপদ অঞ্চল গড়ে তোলা, শকুনের সংখ্যা পর্যবেক্ষণ, কৃত্রিম প্রজনন, প্রকৃতিতে অবমুক্তকরণ এবং বিভিন্ন দেশের মধ্যে সমন্বিত সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো।

সংশ্লিষ্টরা আশা করছেন, সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলন বিপন্ন শকুন সংরক্ষণে বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোর পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি শকুনের বিলুপ্তি রোধে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে।

আপডেট : ১১:৩৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬