চুয়াডাঙ্গা ১২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনী সীমান্তে ১৮ কেজি গাঁজা ও ৫৬ বোতল মদ উদ্ধার

Padma Sangbad
৯

মেহেরপুর গাংনী প্রতিনিধি।।
মেহেরপুরের গাংনীতে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত রোববার রাতে উপজেলার ধলার মাঠ ও মথুরাপুর রিফিউজি পাড়ার মাঠ এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সোমবার বেলা ১২টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাংনী উপজেলার ধলা বিওপির আওতাধীন ধলার মাঠ এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৬৩ হাজার টাকা।

অপরদিকে, কাজীপুর বিওপির আওতাধীন মথুরাপুর রিফিউজি পাড়ার মাঠ এলাকায় কাজীপুর বিজিবির টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ ও ৫৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১৪ হাজার টাকা।

পৃথক দুটি অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের সর্বমোট আনুমানিক মূল্য ১ লাখ ৭৭ হাজার টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদক পাচার প্রতিরোধ এবং চোরাচালান নির্মূলে নিয়মিত অভিযানের পাশাপাশি গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান সম্পূর্ণ আপসহীন। মাদকমুক্ত, নিরাপদ ও সুরক্ষিত সীমান্ত প্রতিষ্ঠার লক্ষ্যে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আপডেট : ১০:৩৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬