চুয়াডাঙ্গা ০২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে স্বর্ণের চেইন বিক্রির নামে প্রতারণা ! দুই নারী আটক !!

Padma Sangbad
৬

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে স্বর্ণের চেইন বিক্রির নামে প্রতারণার অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ। আটককৃত দুই নারী রংপুর জেলাধীন পীরগঞ্জ উপজেলার মিঠিপুর গ্রামের লাল মিয়া’র কন্যা নাসিমা বেগম (৪১) অপরজন একই এলাকার সাইদুর রহমানের স্ত্রী শাহানারা বেগম (৫০)। পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার ফকিরগঞ্জ বাজারে মা মনি জুয়েলার্সে ওই দুই নারী অভাবের তাড়নায় স্বর্ণের চেইন বিক্রি করতে আসে। এ সময় জুয়েলার্সের মালিক স্বর্ণের চেইনটি পরীক্ষা নিরীক্ষা সহ ওজন করে দেড় লক্ষ টাকা মূল্য নির্ধারণ করেন। এক পর্যায়ে জুয়েলার্সের মালিক নিপেন চন্দ্র ঘোষ ক্যাশ ড্রয়ার হতে টাকা বের করার সময় ওই দুই নারী স্বর্ণের চেইনটি হাতিয়ে নিয়ে কৌশলে নকল (এমিটেশন) চেইন জুয়েলার্সের মালিকের হাতে ধরিয়ে দেয়। জুয়েলার্সের মালিক বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষনিক পুলিশকে ফোন করেন। ফোনে সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে ওই দুই নারীকে জিজ্ঞাসাবাদ করেন এবং মহিলা পুলিশ দিয়ে তল্লাশি করে তাদের ব্যাগ থেকে আসল স্বর্ণের চেইনটি উদ্ধার করেন। পুলিশ আরো জানায়, আটককৃত নারীরা প্রতারক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন থেকে বিভিন্ন স্বর্ণের দোকানে গিয়ে এভাবে প্রতারণা করে আসছে। এব্যাপারে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে আটোয়ারী থানায় একটি মামলা রুজু হয়েছে। মামলা নং-০৪, তারিখ : ০৫/১১/২০২৬। প্রতারক দুই নারী আসমীদ্বয়কে আদালত সোপর্দ করা হয়েছে।

আপডেট : ০১:৪১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬