চুয়াডাঙ্গা ০১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর পুরান ঢাকায় বহুতল ভবনে আগুন

Padma Sangbad
৩

অনলাইন ডেস্ক : রাজধানীর পুরান ঢাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে চকবাজারে একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় প্লাস্টিকের গোডাউনে এ আগুনের সূত্রপাত।

পরে বিকেল ৫টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ইউনিটগুলো।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, চকবাজারের ছোট কাটারায় শামসুল হক টাওয়ারের বিপরীতে ওই ভবনে আগুনের ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আপডেট : ১২:৪৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬