চুয়াডাঙ্গা ১২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা

Padma Sangbad
২

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস ২০২৬ পালনের প্রস্তুতি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সভা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম তারিক উজ জামানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মো. আলমগীর কবীর।

সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের নানা কর্মসূচি ঠিক করা হয়। ১৪ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে সুবিধাজনক সময়ে শিশুদের সাংস্কৃতিক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে। বিজয় দিবসের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা তোলা হবে এবং ৩১ বার তোপধ্বনি দেওয়া হবে। মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল সাড়ে ৮টায় চুয়াডাঙ্গার পুরাতন স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত ভবনে আলোকসজ্জা করা হবে। জেলা ও উপজেলায় বিভিন্ন খেলাধুলা হবে। সন্ধ্যায় জেলা-উপজেলাসহ বিভিন্ন সিনেমা হলে বিনা টিকিটে মুক্তিযুদ্ধের সিনেমা দেখানো হবে। এদিন জেলার সব ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত হবে।

বক্তারা মুক্তিযুদ্ধ ও শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার ওপর জোর দেন। জেলা প্রশাসক আলমগীর কবীর বলেন, ধর্মবর্ণ ও জাতিভেদ নির্বিশেষে সবাই মিলে দিবস দুটি শান্তিপূর্ণভাবে পালন করা হবে এবং সবার সহযোগিতা প্রয়োজন। বিজয় দিবসে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সিভিল প্রশাসন, পুলিশ ও বিজিবি সক্রিয় থাকবে।

সভায় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল, জেলা পরিষদের প্রশাসক শরিফুজ্জামান শরীফ, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপডেট : ১১:৪৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬