চুয়াডাঙ্গা ১২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যামিলি কার্ডে প্রকৃত উপকারভোগী বাছাইয়ে তদন্ত ও গণশুনানির সিদ্ধান্ত

Padma Sangbad
২

জাতীয় ডেস্ক (দৈনিক পদ্মা সংবাদ):

ফ্যামিলি কার্ড কর্মসূচিতে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবার নির্বাচন এবং কার্ড বিতরণ ও নগদ অর্থ সহায়তায় স্বচ্ছতা নিশ্চিতে কড়া উদ্যোগ নিয়েছে সরকার। এতে কোনো অনিয়ম হলে তা শনাক্তে একাধিকবার মাঠপর্যায়ে তদন্ত, তথ্য যাচাই ও গণশুনানির আয়োজন করা হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. শাহজাহান এমপি।

অনুষ্ঠানে কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনসহ সংসদীয় কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম, মোহাম্মদ সালমান ওমর, আরিফা সুলতানা, নিপুন রায় চৌধুরী, মো. মুজিবুর রহমান, মো. মাজেদুর রহমান এবং মো. মোস্তাফিজুর রহমান অংশ নেন।

বৈঠকে ফ্যামিলি কার্ডের সুবিধা যেন প্রকৃত হতদরিদ্রের হাতেই পৌঁছায়, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেয়া হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়, তালিকায় সঠিক ব্যক্তি নির্বাচিত হয়েছেন কি না তা নিশ্চিত করতে প্রয়োজনভেদে পুনস্তদন্ত ও গণশুনানি করা হবে।

একই সঙ্গে সমাজসেবা অধিদপ্তরের জেলা ও উপজেলা কার্যালয়গুলোর কাজ নিয়মিত তদারকি এবং সেবায় গাফিলতি বা অনিয়ম পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়। মাঠপর্যায়ে সেবা কার্যক্রম গতিশীল করতে বিদ্যমান জনবল সংকট দূর করা এবং সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যদের সার্বিক বিষয়ে অবহিত রাখার সুপারিশ করে কমিটি। গৃহীত সিদ্ধান্তগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন করে পরবর্তী বৈঠকে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আপডেট : ১২:০৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬