চুয়াডাঙ্গা ০৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মণিপুরে ভয়াবহ সংঘাত, গোলাগুলি, ৫ জনের মৃত্যু

Padma Sangbad
১৪৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে কুকি ও নাগা সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বেড়েছে। নতুন করে জাতিগত সহিংসতায় পাঁচজন নিহত হয়েছেন।

দুটি পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার রাজ্যের নোনে জেলায় অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিদের মধ্যে গোলাগুলির ঘটনায় কুকি সম্প্রদায়ের তিনজন নিহত হন।

এ ছাড়া চলতি সপ্তাহের শুরুতে নিখোঁজ হওয়া একই সম্প্রদায়ের আরো দুই ব্যক্তির মরদেহ রবিবার সকালে কাংপোকপি জেলা থেকে উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযানের সময় মরদেহ দুটি পাওয়া যায় বলে পুলিশের আরেকটি বিবৃতিতে জানানো হয়েছে।

কুকি সম্প্রদায়ের একটি শীর্ষ সংগঠন এই হত্যাকাণ্ডের জন্য নাগা বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে দায়ী করেছে। তাদের ভাষায়, নিজ ভূমিতে কুকিদের ওপর এটি ছিল সরাসরি ও বিনা উসকানিতে চালানো হামলা।

আপডেট : ১২:৫২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬