চুয়াডাঙ্গা ০২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

Padma Sangbad
১

আন্তর্জাতিক ডেস্ক।।
ইরানে আবারও পশ্চিমা সামরিক আগ্রাসন চালানো হলে ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানোর হুমকি দিয়েছেন ইরানের এক কট্টরপন্থি রাজনৈতিক বিশ্লেষক। তাঁর দাবি, সামরিক সক্ষমতার ক্ষেত্রে ২ হাজার কিলোমিটারের ভৌগোলিক সীমাবদ্ধতা তুলে নেওয়ার বার্তা দিয়েছে তেহরান। নতুন করে আক্রান্ত হলে ইউরোপের অন্তত পাঁচটি দেশও ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আওতায় আসতে পারে।

ইরানের ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ গতি শব্দের গতির ১৬ গুণ বা ম্যাক ১৬ হতে পারে বলেও দাবি করা হয়েছে। তবে এসব সামরিক সক্ষমতা ও পাল্লা সংক্রান্ত তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

বুধবার (১১ নভেম্বর) ফারসি ভাষায় প্রকাশিত ডানপন্থি সংবাদপত্র কায়হান-এ প্রকাশিত এক সম্পাদকীয়তে এসব বক্তব্য তুলে ধরেন ইরানি রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট হাসান রাশভান্দ। ইউরোপে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানে নতুন করে হামলা চালানো হলে সেসব ঘাঁটি ধ্বংস করে দেওয়ার জন্য ইরান সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সম্পাদকীয়তে বলা হয়, ইরানের উচিত মধ্যপ্রাচ্যের বাইরেও ইউরোপ ও প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনায় রাখা।

কায়হানের দাবি, ইরানের বিভিন্ন অঞ্চলে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিশাল ক্ষেপণাস্ত্রভান্ডার এবং গভীর ভূগর্ভস্থ সুড়ঙ্গের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। এসব সামরিক স্থাপনা মিলিয়ে দেশজুড়ে একটি শক্তিশালী ও দুর্ভেদ্য প্রতিরক্ষা কাঠামো গড়ে উঠেছে বলে দাবি করেছে পত্রিকাটি।

বিশ্লেষক হাসান রাশভান্দের বক্তব্য অনুযায়ী, ইরানের সামরিক সক্ষমতা এখন আগের তুলনায় অনেক বেশি বিস্তৃত। ফলে দেশটির বিরুদ্ধে নতুন কোনো সামরিক অভিযান চালানো হলে তার জবাব মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে।

কায়হানের সম্পাদকীয়তে ইরানের প্রতিরক্ষা শিল্পের অন্যতম শক্তিশালী অস্ত্র হিসেবে খোররামশাহর-৪ দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করা হয়েছে।

পত্রিকাটির দাবি অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটির ওয়ারহেডের ওজন প্রায় ১ হাজার ৫০০ কেজি এবং মোট ওজন ৩০ টন। মাঝপথে এর গতি শব্দের গতির ১৬ গুণ বা ম্যাক ১৬-এ পৌঁছাতে পারে।

সমুদ্রপৃষ্ঠে শব্দের স্বাভাবিক গতি ঘণ্টায় প্রায় ১ হাজার ২৩৫ কিলোমিটার। সেই হিসাবে ম্যাক ১৬ গতির অর্থ ঘণ্টায় প্রায় ১৯ হাজার ৭৬০ কিলোমিটার।

সম্পাদকীয়তে আরও দাবি করা হয়েছে, বায়ুমণ্ডলে প্রবেশের সময় ক্ষেপণাস্ত্রটির গতি থাকে ম্যাক ৮। এই গতিতে এটি ১২ মিনিটেরও কম সময়ে ২ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম।

এ ছাড়া রাডার শনাক্তকরণ এড়িয়ে চলা, ইলেকট্রনিক যুদ্ধের বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা এবং জিপিএস ছাড়াই পরিচালিত হওয়ার মতো সক্ষমতার কথাও উল্লেখ করেছে কায়হান। তবে এসব দাবির স্বাধীন সামরিক বা প্রযুক্তিগত যাচাই পাওয়া যায়নি।

সম্পাদকীয়তে হাসান রাশভান্দ বলেন, ক্ষেপণাস্ত্রের ভৌগোলিক সীমাবদ্ধতা তুলে নেওয়ার মাধ্যমে ইরান প্রতিপক্ষকে নতুন বার্তা দিয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, জার্মানি, যুক্তরাজ্য, আলবেনিয়া, গ্রিস ও সাইপ্রাসে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোও সম্ভাব্য হামলার আওতায় আসতে পারে।

তিনি আরও দাবি করেন, এসব দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি থেকে যুদ্ধবিমান উড্ডয়ন করতে দেখা গেলেও ইরান এখন পর্যন্ত সংযম দেখিয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলোর যেকোনো সামরিক পদক্ষেপের জবাব দিতে ইরানের সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন এই বিশ্লেষক।

এদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বৃদ্ধি নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সাম্প্রতিক উদ্বেগ এবং ট্রাম্প প্রশাসনের নতুন হুমকির প্রেক্ষাপটে ইরানের অভ্যন্তরীণ সংবাদমাধ্যমগুলোতে যুদ্ধের আশঙ্কা নিয়ে আলোচনা বাড়ছে।

কায়হানের মতো কট্টরপন্থি সংবাদমাধ্যমগুলো দেশের জনগণকে সম্ভাব্য ‘ধ্বংসাত্মক যুদ্ধের’ জন্য মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছে।

বিশ্লেষকদের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং সামরিক চাপকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা নতুন মাত্রা পেতে পারে।

কায়হানের সম্পাদকীয়তে প্রকাশিত এই কঠোর অবস্থান ইঙ্গিত দিচ্ছে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান অচলাবস্থা কেবল কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ নেই। বরং সামরিক সংঘাতের আশঙ্কাও ক্রমেই আলোচনায় আসছে।

আপডেট : ০২:৪৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬