সীমান্ত সুরক্ষায় ১১ বছর, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল মহেশপুর ৫৮ বিজিবি

মহেশপুর ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহের মহেশপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহেশপুর ব্যাটালিয়নের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (১ নভেম্বর) দুপুরে ব্যাটালিয়ন প্রাঙ্গণে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন যশোর রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহামুদুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখার হোসেন, চুয়াডাঙ্গা ৪৭ বিজিবির অধিনায়ক, মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
উল্লেখ্য, ২০১৫ সালের ১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে মহেশপুর ব্যাটালিয়নের কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ১১ বছর ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনাসহ দেশের সীমান্ত সুরক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে এ ব্যাটালিয়ন। বর্তমানে ব্যাটালিয়নটি মহেশপুর ৫৮ বিজিবি নামে পরিচিত।
বর্তমানে লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
প্রতিষ্ঠার ১১ বছর পূর্তিতে ব্যাটালিয়নের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সীমান্ত সুরক্ষা ও দেশের নিরাপত্তা নিশ্চিত করতে মহেশপুর ৫৮ বিজিবির কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।












