চুয়াডাঙ্গা ০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ সদর দপ্তরের অনুরোধ

Padma Sangbad
১৩১

অনলাইন ডেস্ক : সাম্প্রতিক সময়ে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় দায়ের করা প্রতিটি মামলার তদন্তে সর্বোচ্চ গুরুত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে পুলিশ। এ অবস্থায় জনসাধারণের প্রত্যাশাকে ভিন্নখাতে প্রবাহিত করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা পরিহারের অনুরোধ জানিয়েছে পুলিশ সদরদপ্তর।
শনিবার পুলিশ সদরদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।
বার্তায় পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা জানান, সাম্প্রতিক সময়ে ধর্ষণ ও নারী নির্যাতনের কয়েকটি জঘন্য ও ঘৃণ্য অপরাধের পরিপ্রেক্ষিতে যুব সমাজের মধ্যে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। সামগ্রিক চলমান বিষয়ে পুলিশ সদরদপ্তরের দৃষ্টি পড়েছে।
পুলিশ দেশের সামাজিক শৃঙ্খলা ও শান্তি নিশ্চিতে ধর্ষণসহ নারী ও শিশু নির্যাত‌নের প্রতি‌টি ঘটনায় স‌র্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ কর‌ছে।
একইভাবে সর্বোচ্চ গুরুত্ব ও নিষ্ঠার সঙ্গে মান বজায় রেখে প্রতিটি মামলার তদন্ত কার্যক্রম করছে পুলিশ। যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যেই এসব মামলার তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আদালতের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে সব অপরাধীর যথোপযুক্ত শাস্তি নিশ্চিত হবে।
সদরদপ্তর আরো জানায়, সরকার জন-আকাঙ্ক্ষা অনুযায়ী ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে দ্রুত আইন সংশোধনের উদ্যোগ গ্রহণ করছে। জনগণের প্রত্যাশার সঙ্গে সঙ্গতি রেখে সরকারও দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের শাস্তি চায়। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এ বিষয়ে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত।
শা‌ন্তি ‌প্রিয় জনগ‌ণের সমর্থ‌নে দেশ ও জনগণের স্বার্থে যে কোনো মূল্যে আভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে বাংলা‌দেশ পু‌লিশ বদ্ধপরিকর।।

আপডেট : ১২:১৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০