চুয়াডাঙ্গা ১০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাড়ি চাওয়ার ব্যাপারে ব্যাখ্যা দিলেন হাসনাত আবদুল্লাহ

Padma Sangbad
৫৭

অনলাইন ডেস্ক।।
ট্যাক্স ফ্রি গাড়ি নয়, সংসদ সদস্যদের (এমপি) জন্য সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছেন বলে জানিয়েছেন কুমিল্লা -৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ। বুধবার (২২ এপ্রিল) বিকেলে সংসদ অধিবেশনের ১৯তম দিনের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ট্যাক্স ফ্রি গাড়ি আমরা নেব না। প্লট সুবিধাটি আমরা নেব না। জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ডসহ অন্যান্য সরকারি অফিসার সরকারি কার্য পরিচালনা করার জন্য যেভাবে সরকারি একটি গাড়ি পেয়ে থাকেন, ঠিক একই প্রক্রিয়ায় আমাদের যারা সংসদ সদস্য আছে তাদের একটি গাড়ি ব্যবহার দেওয়া যায় কি না সেটি আমি এই সংসদে আমি জানিয়েছিলাম।’

তিনি বলেন, ‘সরকারি মালিকানাধীন একটি গাড়ি যতদিন পর্যন্ত এমপি থাকবেন ঠিক ততদিন ব্যবহার করবেন এবং সেটির জন্য কিন্তু এক্সট্রা খরচও লাগবে না। আমাদের এই সংসদ সদস্যদের ইতিমধ্যে ৭০ হাজার টাকা কিন্তু গাড়ি মেনটেনেন্স করার জন্য দেওয়া হয়। কিন্তু আমাদের গাড়ি নেই।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এখন আমার যে বক্তব্যটা সেটি হচ্ছে গতকালের বক্তব্যে আমি কোনো ট্যাক্স ফ্রি গাড়ি চাইনি এবং ট্যাক্স ফ্রি যে প্লট এবং গাড়ির যে বিষয়টি রয়েছে সেটি অলরেডি এই সংসদের পুরো হাউজ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে তারা এটি নেবে না। এই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রত্যেক এমপি সেটির জন্য একটি অনন্য নজির স্থাপন করেছে।’

আপডেট : ০১:৩৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬