চুয়াডাঙ্গা ১২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে নিখোঁজের চারদিন পর নজরুলের মরদেহ উদ্ধার

Padma Sangbad
৭০

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে নিখোঁজের চারদিন পর মোঃ নজরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নজরুল ইসলাম উপজেলার ছোটদাপ (কলেজ মোড়) এলাকার মৃত আবেদ আলী’র পুত্র। পরিবার ও এলাকাবাসী জানান, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি প্রায়ই বাড়ী থেকে বের হয়ে কয়েকদিন নিখেঁাজ থাকতেন এবং পরবতর্ীতে আবার বাড়ী ফিরে আসতেন। গত শুক্রবার (১ জুন) বাড়ী থেকে বের হয়ে নিখেঁাজ হন। বৃহস্পতিবার (৪জুন) সকালে উপজেলার ধামোর ইউনিয়নের পুরাতন আটোয়ারী এলাকার মোছাঃ জহুরা বেগম মরিচ তুলতে গিয়ে মরিচ ক্ষেতে লাশ দেখতে পান। সাথে সাথে এলাকার লোকজনকে ডাকাডাকি করেন। এলাকার লোকজন এসে তাৎক্ষনিক আটোয়ারী থানায় খবর দেন। খবর পেয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। অনেকেই ধারণা করছেন বৃহস্পতিবার ভোর বেলা নজরুল মৃত্যুবরণ করেছেন। এব্যাপারে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান জানান,সংবাদ পেয়ে পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়েছি। পুরাতন আটোয়ারী গ্রামের মোঃ মন্টু মিয়া’র মরিচ ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে মরদেহের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। পরিবার ও এলাকাবাসীর দাবী, নজরুল দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে। লাশের বিরুদ্ধে কারো কোন প্রকার অভিযোগ নাই। এ ব্যাপারে আটোয়ারী থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

আপডেট : ১২:৫৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬