চুয়াডাঙ্গা ১২:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে পরিস্কার পরিচ্ছন্নতার বিশেষ অভিযান

Padma Sangbad
৬১

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতার বিশেষ অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন অব্যাহত রয়েছে কর্মসূচির ধারাবাহিকতা হিসেবে শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া ব্রীজ এলাকায় একটি জনসচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারী পঞ্চগড় জেলা বিডি ক্লিন এর সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। পরে রসেয়া মৎস্য অভয়াশ্রমের কচুরীপানা অপসারণ এবং রসেয়া ব্রীজ হতে তেতুঁলতলা পাকা সড়কের দুই পাশের্ব অপ্রয়োজনীয় জঙ্গল পরিস্কার-পরিচ্ছন্নতার মধ্য দিয়ে কর্মসূচির বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী জানান, গত ১৪ মার্চ উপজেলা পরিষদ চত্বরে মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালসহ বিভিন্ন দপ্তরে এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। সরকারি নির্দেশনা মোতাবেক আটোয়ারী উপজেলায় এ অভিযান অব্যাহত আছে। যখন যেখানে প্রয়োজন ঠিক সেখানেই এ অভিযান পরিচালিত হচ্ছে। তিনি বলেন, আটোয়ারী – বোদা পাকা সড়কের রসেয়া তেঁতুলতলা হতে রসেয়া ব্রীজ পর্যন্ত ভয়াবহ কয়েকটি বাঁক রয়েছে । সড়কটির দু’পাশের্ব ব্যাপক জঙ্গল ,পলিথিনসহ বর্জ্য থাকার কারণে দুর্ঘটনার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। জঙ্গলসহ বর্জ্য পরিস্কার হলে এখানে দুর্ঘটনার আশঙ্কা থাকবে না। এছাড়াও রসেয়া মৎস্য অভয়াশ্রমের মাছ নিরাপদে রাখতে আজ এ এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। তিনি বলেন, আজকের এ অভিযানে ৪২ জন কমর্ী অংশগ্রহণ করেছে। এরমধ্যে বিডি ক্লিন পঞ্চগড় জেলা সমন্বয়ক মোঃ কামরুজ্জামান কামু’র নেতৃত্বে ২০জন বিডি ক্লিন সদস্য রয়েছে। অভিযানকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর বলেন, ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই। নিজ নিজ আঙ্গিনা পরিস্কার রাখলে মশার প্রজনন রোধ করা সম্ভব হবে। তিনি বলেন, শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয় ; নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ডেঙ্গুমুক্ত সমাজ গঠন সম্ভব নয়। আয়োজকদের প্রত্যাশা সম্মিলিত সচেতনতা ও কার্যকর অংশগ্রহণের মাধ্যমেই ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ সম্ভব হবে। গণমাধ্যমের সঙ্গে আলপকালে পঞ্চগড় জেলা বিডি ক্লিনের সমন্বয়ক বলেন, ইউএনও স্যারের আহবানে আজ আটোয়ারীতে এসেছি। আমাদের লক্ষ্য শুধু ময়লা পরিস্কার করা নয়, বরং মানুষের মানসিকতার পরিবর্তন ঘটানো। সবাই যেন যত্রতত্র ময়লা না ফেলে এবং ডাস্টবিন ব্যবহারে অভ্যস্ত হয়, সেই সচেতনতা গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। সমন্বয়ক বলেন, ‘বিডি ক্লিন’ বাংলাদেশের তরুণদের দ্বারা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক সংগঠন “ পরিচ্ছন্নতা হোক আমার থেকে ” এই স্লোগান ধারণ করে দেশব্যাপি উম্মুক্ত স্থান, রাস্তা, হাসপাতাল এবং পর্যটন কেন্দ্রগুলো পরিস্কার করার পাশাপাশি সঠিক স্থানে ময়লা ফেলার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করে আসছি। অভিযানে অন্যান্যদের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ,উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ পারভেজ, রাজনৈতিক দলের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের নেতাকমর্ী, জনপ্রতিনিধি, তরুণ স্বেচ্ছাসেবী, বিডি ক্লিন এর সদস্যবৃন্দ, স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ স্থানীয় সংবাদকমর্ীরা উপস্থিত ছিলেন।

আপডেট : ১০:৪৫:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬