চুয়াডাঙ্গা ০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ র‌্যাব-৬, অভিযানে ডিঙ্গেদাহ হতে ৬১ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

Padma Sangbad
২৮

দৈনিক পদ্মা সংবাদ, নিজস্ব প্রতিবেদক।
বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এতদসংক্রান্তে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় ২৩ আগষ্ট ২০২০ ইং তারিখ আনুমানিক সন্ধ্যা ০৭:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমান এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন ডিঙ্গেদহ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন। পরবর্তীতে ২৩ আগষ্ট ২০২০ ইং তারিখ সন্ধ্যা ০৭:৩০ ঘটিকার সময় চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন ডিঙ্গেদহ বাজারস্থ সোনালী ব্যাংক লিমিটেড ডিঙ্গেদহ শাখা, চুয়াডাঙ্গা এর সামনে ঝিনাইদহ হইতে চুয়াডাঙ্গাগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ আজিবুর রহমান (৫৯), পিতা- মৃত আনোয়ার হোসেন, সাং- সুলতানপুর, থানা- দর্শনা, জেলা-চুয়াডাঙ্গাকে গ্রেফতার করা হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীর দখল হতে ৬১ বোতল ফেন্সিডিল, ০১টি মোবাইল সেট এবং ০২টি সীম কার্ড উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারার মামলা করা হয়।

আপডেট : ১২:২৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০