চুয়াডাঙ্গা ০৬:২০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে অটোরিকশা উল্টে বাবা নিহত, ছেলে আহত

Padma Sangbad
৩২

মেহেরপুরের গাংনী উপজেলায় অটোরিকশা উল্টে নিহত হয়েছেন একজন এবং এসময় আহত হয়েছেন তার অটোচালক ছেলে।
শুক্রবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার কড়ুইগাছি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত ইব্রাহিম জোয়ারদার (৫৩) উপজেলার ভাটপাড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় মুরগি ব্যবসায়ী। গুরুতর আহত অবস্থায় তার ছেলে ইসরাফিলকে (২২) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ইব্রাহিম জোয়ারদার ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। ছেলে ইসরাফিলের অটোরিকশায় চেপে কড়ুইগাছি সড়কে দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় তাদের অটোরিকশাটি। এসময় পিতা-পুত্র দু’জনেই অটোর নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই ইব্রাহিম জোয়ারদারের মৃত্যু হয়। স্থানীয়রা তার ছেলেকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার ব্যাপারে পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ দাফনের জন্য স্বজনদের অনুমতি দেওয়া হয়েছে।

আপডেট : ১০:৩৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২