চুয়াডাঙ্গা ০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশাযাত্রী নিহত, আহত ৩

Padma Sangbad
১৬

কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুরে দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার চার মাইল নামক এলাকায় কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত জাকারিয়া ইসলাম (২৩) দৌলতপুর উপজেলার বড়গাংদিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে।
আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে অটোরিকশাচালক মনিরুল ইসলাম কুষ্টিয়া শহর থেকে চারজন যাত্রী নিয়ে মেহেরপুরের গাংনীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের চার মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান সজোরে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ চার যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে যাত্রী জাকারিয়া ইসলামকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে অটোরিকশাচালক মনিরুল ইসলাম এবং মেহেরপুরের গাংনী এলাকার বাসিন্দা যাত্রী রেবেকা খাতুন (৪২) ও তাঁর পুত্রবধূ তামান্না (২০) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ ও আইনি প্রক্রিয়া গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

আপডেট : ১২:১০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬