চুয়াডাঙ্গা ০২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের প্রস্তুতকরণ ব্রিফিং অনুষ্ঠিত

Padma Sangbad
৮৪

​চুয়াডাঙ্গা প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে এক বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালকের নির্দেশনা ও চুয়াডাঙ্গা জেলা কমান্ড্যান্টের সার্বিক তত্ত্বাবধানে ​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ রফিকুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আবিদুল হাসান শিমুল এবং উপজেলা প্রশিক্ষক মো. মিলন হোসেন।
এছাড়া এ ​ব্রিফিংয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৩৩টি পূজামণ্ডপে দায়িত্বপ্রাপ্ত মোট ২১০ জন আনসার ও ভিডিপি সদস্য অংশ নেন।
অনুষ্ঠানে মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সর্বোচ্চ সততা, পেশাদারত্ব ও সতর্কতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের ওপর জোর দেওয়া হয়।
​প্রধান অতিথি তাঁর বক্তব্যে জানান, দায়িত্ব পালনকালে সন্দেহজনক কোনো কার্যকলাপ বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করতে হবে। এছাড়া ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দ্রুত রিপোর্ট প্রদান, সঠিক নিয়মে পোশাক পরিধান এবং শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন তিনি।
​উল্লেখ্য, ব্রিফিং শেষে প্রথম দিনেই ৩৩টি পূজামণ্ডপে ৭২ জন পুরুষ আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। অবশিষ্ট ১৩৮ জন নারী ও পুরুষ সদস্য শুক্রবার থেকে স্ব-স্ব মণ্ডপে দায়িত্বভার গ্রহণ করবেন।

আপডেট : ১১:৪৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬