শিরোনাম :
মেহেরপুর সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
Padma Sangbad

অনলাইন ডেস্ক।।
মেহেরপুর সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে কলেজের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবীর।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরা হয়।


















