চুয়াডাঙ্গা ০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে সন্ত্রাসের গডফাদার লাল আটক

Padma Sangbad
৫৭৬

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে ঝটিকা অভিযানে হানিট্রাম্প, মাদক, সন্ত্রাসীসহ সকল অপকর্মের মুল হোতা জাহেদুল ইসলাম (লাল) (২৭) কে আটক করেছে থানা পুলিশ। পঞ্চগড় জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনা মোতাবেক আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমানের নেতৃত্বে থানার সকল অফিসার ফোর্সের ঐকান্তিক প্রচেষ্টায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। পরে সন্ত্রাসী ও মাদক কারবারী লালকে থানায় নিয়ে আসা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধে লাল এর মা মোছাঃ সালেহা বেওয়াকেও আটক করা হয়। লালকে জিজ্ঞাসাবাদ শেষে ১৪৩/১৮৬/২২৪/৩৫৩/১১৪/১৮৯/৩০৭/৩৩২ ধারায় আটোয়ারী থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং -১০, তারিখ- ০৯/১০/২০২৬ খ্রি:। গ্রেফতারকৃত আসামী কালিকাপুর গ্রামের মৃত হামিদুল ইসলামের পুত্র জাহেদুল ইসলাম(লাল) ও তার মা মৃত হামিদুল ইসলামের স্ত্রী মোছাঃ সালেহা বেওয়া(৫৫) কে পরদিন শুক্রবার ( ৯ অক্টোবর) বিকেলে পঞ্চগড় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ওসি মতিয়ার রহমান বলেন, জাহেদুল ইসলাম লাল আটোয়ারীতে হানিট্রাম্প, মাদক সন্ত্রাসীসহ সকল অপকর্মের মুল হোতা হিসেবে চিহ্নিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আটক করতে অনেক কৌশল অবলম্বন করতে হয়েছে।

আপডেট : ১০:৪৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬