চুয়াডাঙ্গা ১২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার ফেরার গুঞ্জন, বেনাপোল সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

Padma Sangbad
৯

যশোর প্রতিনিধি।।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ঘিরে যশোরের বেনাপোল সীমান্তসহ গুরুত্বপূর্ণ কয়েকটি সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবৈধভাবে সীমান্ত পারাপার রোধে সতর্ক অবস্থানে রয়েছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবির একটি টহল দল নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে। এ সময় সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা প্রতিরোধে নেওয়া হয় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান জানান, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। দলটির নেতাকর্মীরা যাতে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করতে না পারেন, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।

তিনি বলেন, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন। সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধেও বিজিবি তৎপর রয়েছে।

বিজিবি অধিনায়ক আরও বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথাও সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানান তিনি।

স্থানীয় জনগণ ও বিজিবির মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং তথ্য আদান-প্রদান বাড়ানো গেলে সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে বলেও জানান তিনি।

তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে কোনো নিশ্চিত তথ্য বা আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

আপডেট : ১১:৫৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬