চুয়াডাঙ্গা ০২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ শক্তিশালী হলে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাত না : জামায়াত আমির

Padma Sangbad
৪৪

রাজনীতি ডেস্ক।।

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ভারতে পালিয়ে গেলেও বাংলাদেশের মানুষকে এখনো কষ্ট দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সত্যিই শক্তিশালী হলে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হতো না। আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে দলটিকে বাধা দেওয়ার কিছু নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

বর্তমান সরকারের বিরুদ্ধে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রতারণার অভিযোগ তুলে জামায়াতের আমির বলেন, ফ্যাসিবাদ নামক ভাইরাসের অনেক লক্ষণ দেখা গেলেও সরকারকে এখনই ফ্যাসিস্ট বলতে চান না তারা। জাতির সামনে প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করা হয়েছে এবং জুলাই সনদ বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পরিবর্তে সংবিধান সংশোধন নিয়ে আলোচনা ও তৎপরতা চালানো হচ্ছে। জুলাই আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, তারা নতুন করে কাউকে ফ্যাসিবাদী হয়ে উঠতে দেবেন না।

দেশের শিক্ষাব্যবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি অভিযোগ করেন, শিক্ষাখাতে চরম ষড়যন্ত্র চলছে। দেশের বিভিন্ন স্কুল-কলেজের পরিচালনা কমিটিতে সন্ত্রাসীদের দায়িত্ব দেওয়া হচ্ছে। মেধাবী ও যোগ্য শিক্ষকদের উপেক্ষা করে দলীয় পরিচয়ধারী শিক্ষকদের প্রাধান্য দেওয়া হচ্ছে।

এ ছাড়া জোরপূর্বক দলীয় ব্যক্তিদের নিয়োগ দেওয়ার অভিযোগও করেন তিনি।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে কোনো ভোট ডাকাত ও দুর্নীতিবাজকে ছাড় দেওয়া হবে না। কোনো অন্যায়ের কাছে মাথা নত করা হবে না এবং অন্যায়-অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না।

সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার তরুণদের চাঁদাবাজি, দখলদারিত্বসহ বিভিন্ন অপরাধের দিকে ঠেলে দিয়ে নতুন সংকট তৈরি করছে।

তিনি বলেন, চাঁদাবাজি, মাস্তানি, খুন ও ধর্ষণের মতো অপরাধের সঙ্গে তরুণদের জড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি করে সরকার তাদের সংকটের মুখে ঠেলে দিচ্ছে।

মিয়া গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার আবারও একদলীয় কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। দ্বিচারিতায় জড়িত কোনো সরকারের পক্ষে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

বিবিসি বাংলায় শেখ হাসিনাকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রসঙ্গ তুলে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, শেখ হাসিনাকে সামরিক হেলিকপ্টারে করে নিয়ে যেতে হবে—এ ধরনের কথা বলার কোনো অধিকার ভারতের নেই।

জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের এই প্রতিনিধি সম্মেলনে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে জুলাই সনদ বাস্তবায়ন, শিক্ষাব্যবস্থা, তরুণ সমাজের ভবিষ্যৎ এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন নেতারা।

আপডেট : ০১:০৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬