চুয়াডাঙ্গা ১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদার জুড়ানপুর ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আল মাসুম বাবু

Padma Sangbad
২২

চুয়াডাঙ্গা সংবাদদাতা।।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্বাচনী মাঠে নিজের অবস্থান ও জনপ্রিয়তার জানান দিতে প্রার্থীরা এখন থেকেই পুরোদমে মাঠে নেমে পড়েছেন।

এরই ধারাবাহিকতায় আজ সোমবার সন্ধ্যায় ৪ নং ওয়ার্ড দলকা লক্ষিপুর গ্রামে মোল্লাপাড়ায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও খোঁজখবর নিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এবং দামুড়হুদা উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আল মাসুম বাবু। তিনি গ্রামের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের দ্বারে দ্বারে যান এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন।

মতবিনিময় সভায় আল মাসুম বাবু বলেন, জুড়ানপুর ইউনিয়নকে একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য। সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে এবং অবহেলিত জনগণের পাশে দাঁড়াতে তিনি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেন।

এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক হামিদুল হক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান এবং বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সাত্তার মল্লিক। এছাড়াও যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই গণসংযোগে অংশ নেন।
নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে জুড়ানপুর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গন আরও উত্তপ্ত হয়ে উঠছে এবং সাধারণ ভোটারদের মধ্যেও নির্বাচনকে ঘিরে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।

আপডেট : ১১:২৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬