চুয়াডাঙ্গা ০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র রমজান মাস উপলক্ষে কম দামে দুধ-ডিম-মাংস বিক্রি করবে সরকার

Padma Sangbad
১০৪

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।

পবিত্র রমজান মাস উপলক্ষে কম দামে দুধ, ডিম এবং মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। ভ্রাম্যমাণভাবে এসব পণ্য বিক্রি করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

শনিবার (২ এপ্রিল) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

রাজধানীতে রোববার (৩ এপ্রিল) থেকে রোজায় সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস ভ্রাম্যমাণভাবে বিক্রি করা হবে। ২৮ রমজান পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানানো হয়।

এদিন সকালে ঢাকার খামাবাড়ির প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে এ কার্যক্রম উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। এরপর ঢাকার ১০টি স্থানে ভ্রাম্যমাণভাবে দুধ, ডিম ও মাংস বিক্রি করা হবে।

প্রাথমিকভাবে সচিবালয় সংলগ্ন আব্দুল গণি রোড, খামারবাড়ি গোল চত্বর, জাপান গার্ডেন সিটি, মিরপুর ৬০ ফুট রাস্তা, আজিমপুর মাতৃসদন, পুরান ঢাকার নয়াবাজার, আরামবাগ, নতুন বাজার, মিরপুরের কালশী এবং যাত্রাবাড়ীতে ভ্রাম্যমাণ বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

আপডেট : ১২:২৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২