চুয়াডাঙ্গা ০১:১৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পদ্মা সেতু দেখার আমন্ত্রণ শেখ হাসিনার

Padma Sangbad
৯৮

অনলাইন ডেস্ক।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পদ্মা সেতু দেখতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার নয়াদিল্লিতে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, মঙ্গলবার হায়দ্রাবাদ হাউজে দ্বিপাক্ষিক বৈঠকে এই আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানিয়েছেন কারণ এই পদ্মা সেতুতে শুধু বাংলাদেশ নয়, এই অঞ্চলের সব দেশই কম-বেশি উপকৃত হবে।

গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হয়। পরে দুই দেশ সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে।

আপডেট : ০১:২১:৪৯ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২