চুয়াডাঙ্গা ০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অমর একু’শে

Padma Sangbad
১৪৭

রাশিদা য়ে আশরার, কবি ও সাহিত্য সম্পাদক, দৈনিক পদ্মা সংবাদ।

“আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।”
রাত মাখা কুয়াশাচ্ছন্ন শীতল সকালে
সবিনয় নিবেদন দলে দলে…
শহীদ মিনারে জনস্রোত সাদা কালোতে মেতে,
কৃতজ্ঞতা জানায় শ্রদ্ধা ভরে;
হৃদয় প্রস্ফুটিত অভিনন্দন থাকো সজ্জিত
প্রতিটি বাঙালির ভালবাসার ফুলে!

সেদিন অকুতোভয়ে প্রানপনে যুদ্ধ করেছিলে
বুকের তাজা রক্ত ঢেলে;
রাজপথ হয়েছিল রঞ্জিত উড়িয়েছিলে
বিজয় নিশান লাল সবুজ বেদিতে
স্বাধীনতার জয় রথে চেপে,
ধন্য মোরা গর্বিত চিত্ত জন্মেছিলে এই দেশে!
তাইতো মোরা বাংলা ভাষায় কথা বলি-
মনের ভাব প্রকাশে বাঁধা কাব্য কবিতায় কবি!

স্বাধীনতা ও ভাষার মিছিলে সবার শীর্ষে
তোমাদের নাম,
রফিক, শফিক, জব্বার, বরকত, সালাম,
আরো ছিল
নাম না জানা কত শত বীর শহীদ বুদ্ধিজীবী;
শোধ হবেনা কোনদিন সেই আত্মত্যাগের ঋণ!

এই বাংলার আলো আবহাওয়ায় থাকো সুখে-
শান্তিতে চিরনিদ্রায়…
দোয়া করি প্রাণ ভরে কামনা করি ভাই,
তোমরা পাও সেই পবিত্র মাকামের স্পষ্ট ঘ্রাণ;
মহান সৃষ্টিকর্তার সেই সুমধুর জান্নাতের ঘোষণা ও
সুসংবাদ!
২০২৩

আপডেট : ১১:৫৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩

অমর একু’শে

আপডেট : ১১:৫৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
১৪৭

রাশিদা য়ে আশরার, কবি ও সাহিত্য সম্পাদক, দৈনিক পদ্মা সংবাদ।

“আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।”
রাত মাখা কুয়াশাচ্ছন্ন শীতল সকালে
সবিনয় নিবেদন দলে দলে…
শহীদ মিনারে জনস্রোত সাদা কালোতে মেতে,
কৃতজ্ঞতা জানায় শ্রদ্ধা ভরে;
হৃদয় প্রস্ফুটিত অভিনন্দন থাকো সজ্জিত
প্রতিটি বাঙালির ভালবাসার ফুলে!

সেদিন অকুতোভয়ে প্রানপনে যুদ্ধ করেছিলে
বুকের তাজা রক্ত ঢেলে;
রাজপথ হয়েছিল রঞ্জিত উড়িয়েছিলে
বিজয় নিশান লাল সবুজ বেদিতে
স্বাধীনতার জয় রথে চেপে,
ধন্য মোরা গর্বিত চিত্ত জন্মেছিলে এই দেশে!
তাইতো মোরা বাংলা ভাষায় কথা বলি-
মনের ভাব প্রকাশে বাঁধা কাব্য কবিতায় কবি!

স্বাধীনতা ও ভাষার মিছিলে সবার শীর্ষে
তোমাদের নাম,
রফিক, শফিক, জব্বার, বরকত, সালাম,
আরো ছিল
নাম না জানা কত শত বীর শহীদ বুদ্ধিজীবী;
শোধ হবেনা কোনদিন সেই আত্মত্যাগের ঋণ!

এই বাংলার আলো আবহাওয়ায় থাকো সুখে-
শান্তিতে চিরনিদ্রায়…
দোয়া করি প্রাণ ভরে কামনা করি ভাই,
তোমরা পাও সেই পবিত্র মাকামের স্পষ্ট ঘ্রাণ;
মহান সৃষ্টিকর্তার সেই সুমধুর জান্নাতের ঘোষণা ও
সুসংবাদ!
২০২৩