চুয়াডাঙ্গা ১২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১ এপ্রিল থেকে কাউন্টারে মিলবে না ট্রেনের টিকিট

Padma Sangbad
১১৩

ঈদুল ফিতরের আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী ৭ এপ্রিল। এবার কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না, শতভাগ টিকিট অনলাইনে বিক্রির প্রস্তাব করা হয়েছে। একইসাথে আগামী ১ এপ্রিল থেকে কাউন্টারে রেলের কোনো টিকিট বিক্রি হবে না। কেবল অনলাইনেই মিলবে টিকিট।

মঙ্গলবার (২১ মার্চ) রেল ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

তিনি বলেন, এবার ঈদ উপলক্ষে ১০টি স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৭ এপ্রিল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। কাউন্টারে কোনো টিকিট মিলবে না, শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে।

ঈদের ফিরতি টিকিট বিক্রি ১৭ এপ্রিল থেকে শুরু হবে বলেও জানান তিনি।।

আপডেট : ১১:৪৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩