চুয়াডাঙ্গা ০১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যে কমিটির সদস্য হলেন অভিনেতা তাহসানের মা

Padma Sangbad
৮২

অনলাইন ডেস্ক : এবার নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে সার্চ কমিটির সদস্যপদ পেয়েছেন দেশের জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খানের মা অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সভাপতি করে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এদিকে তাহসানের মা ছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন— হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

জানা গেছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসির) অষ্টম চেয়ারম্যান ছিলেন জিন্নাতুন নেছা তাহমিদা বেগম। ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান ও ১৯৬৭ সালে স্নাতক পাস করেন তিনি। পরবর্তীতে ১৯৭৭ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তাহসানের মা।

আপডেট : ০১:৪৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪