চুয়াডাঙ্গা ০৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে মারপিট, বিএনপির দুই নেতা বহিষ্কার

Padma Sangbad
১৫০

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আহমেদকে মারপিটের ঘটনায় দুই নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। একই সঙ্গে তাদের প্রাথমিক সদস্য পদও বাতিল করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন নগরীর ২৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য ইয়াসিন আরাফাত ডালিম ও সজল শিকদার।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মিনহাজুল আবেদনী সম্পদ জানান, নগরীর বানরগাতি বাজার কলেজ রোডে তানভীরদের বাড়ি। গত ১৩ ডিসেম্বর রাতে কিছু বখাটে তাদের বাড়ির গেটে দাড়িয়ে আড্ডা দিচ্ছিলেন। বখাটেদের গেট থেকে সরে যেতে বললে তারা তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায় বিএনপি নেতা ডালিম, সজলসহ অন্যান্যরা তানভীরকে বেদম মারপিট করে এবং ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয়। গুরুতর জখম অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিয়ে আমরা বিএনপি নেতাদের কাছে অভিযোগ করি। তারা ওই দুই নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিতে বলেন। পরদিন ১৪ ডিসেম্বর আমরা এ বিষয়ে লিখিত অভিযোগ দিই। পরে জানতে পারি ওই দু’জনকে বহিষ্কার করা হয়েছে।
খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, ছাত্রদের অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের দুই জনকে বহিষ্কার করা হয়েছে। দলের মধ্যে হামলাবাজদের কোনো আশ্রয় নেই বলে তিনি মন্তব্য করেন।

আপডেট : ০৩:২৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪