চুয়াডাঙ্গা ০৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আযহা:ত্যাগের আলোয় নতুন ভোরের অপেক্ষা

Padma Sangbad
৪২

মোঃ আব্দুর রহমান অনিক।।
ঈদের দিন সকালবেলার হালকা রোদ যেন আল্লাহর রহমতের এক আলোকরেখা, যা প্রতিটি মুমিনের হৃদয়ে জেগে তোলে এক অনুপম অনুভূতি—ত্যাগ, ভালোবাসা, সংযম ও শুদ্ধতার। ঈদুল আযহা কেবল একটি উৎসব নয়, এটি একটি মহৎ আদর্শের প্রতীক, এক চিরন্তন শিক্ষার আলোকবর্তিকা, যা মহান ইব্রাহিম (আ.) ও তাঁর পুত্র ইসমাইল (আ.)-এর ত্যাগের গল্পকে আমাদের জীবনের প্রতিটি কোণে ছড়িয়ে দেয়।

আজ যখন বিশ্বব্যাপী হানাহানি, স্বার্থপরতা, আর ভোগবিলাসে মানুষ নিজেকে হারিয়ে ফেলছে, তখন ঈদুল আযহা আমাদের ডাকে—আত্মশুদ্ধির পথে, ত্যাগের মহিমায়। এই উৎসব মনে করিয়ে দেয়, বড় হতে হলে কেবল অর্জন নয়, প্রয়োজন ত্যাগের সাহস। কোরবানির পশু নয়, কোরবানি হওয়া উচিত আমাদের ভেতরের অহংকার, হিংসা, লোভ আর অন্যায় প্রবৃত্তির।

গ্রামের মেঠোপথ হোক কিংবা শহরের ব্যস্ত রাস্তায়—ঈদের দিন সবার চোখে এক অভিন্ন আনন্দের ঝিলিক খেলা করে। ছোট ছোট শিশুরা নতুন জামা পরে ছুটে চলে মসজিদে, কারো হাতে মায়ের সেলাই করা পাঞ্জাবি, কারো চোখে বাবার পছন্দের টুপি। কিন্তু এই উৎসবের হাসির আড়ালে আমরা কি ভুলে যাচ্ছি সেই মানুষদের কথা, যাদের ঘরে নেই কোনো কোরবানির আয়োজন? ঈদুল আযহার শিক্ষা তখনই পরিপূর্ণ হয়, যখন আমাদের ত্যাগ অন্যের মুখে হাসি ফোটায়।

মুসলমানের জীবন একটি দুঃসাহসিক অভিযাত্রা, যেখানে ঈমান হলো পথের দিশারি, আর ত্যাগ হলো পথচলার শক্তি। এই ঈদ আমাদের জাগায় সেই চেতনায়—আমাদের চেনা স্বার্থপর ‘আমি’ থেকে বের হয়ে এক বৃহত্তর ‘আমরা’ হয়ে ওঠার।

ঈদ মানে শুধু রান্নার সুগন্ধ নয়, ঈদ মানে হৃদয়ের বিশুদ্ধতা। ঈদ মানে শুধু একদিনের আনন্দ নয়, বরং সারাবছরের জন্য একটি উপলব্ধি—আমি কী ত্যাগ করলাম? কী দিলাম মানবতার জন্য?।

এই ঈদ ত্যাগে মহত্ব, সহানুভূতিতে শান্তি, আর ঈমানে আলোকিত হোক আমাদের প্রতিটি দিন।
দেশ-বিদেশের সবাইকে জানাই
ঈদ মোবারক।

আপডেট : ০৩:০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫