চুয়াডাঙ্গা ০২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে

Padma Sangbad
৭২

ইসরায়েলের চলমান হামলার কারণে ইরানে নিরাপত্তার অবনতি হতে পারে- এমন আশঙ্কায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করেছে বাংলাদেশ সরকার। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে করা ব্রিফিংয়ে এ কথা জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী।

ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, ইরানে বাংলাদেশিরা ভয়ংকর অবস্থার মধ্যে আছেন। তাদের মধ্যে অনেকে নিজ দায়িত্বে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরে গেছেন। অন্য সবাইকে নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হয়েছে।

কূটনীতিকেরা জানান, নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দিতে নিরাপত্তা ঝুঁকির মধ্যেও তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এখনো সক্রিয় আছে।

এদিকে ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জরুরি সহায়তার জন্য হটলাইন চালু করেছে বাংলাদেশ সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য আলাদা ইমার্জেন্সি হটলাইন নম্বর চালু করা হয়েছে।

ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিক ও বাংলাদেশে তাদের স্বজনেরা বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনীয় সহায়তা ও যোগাযোগের উদ্দেশ্যে দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মোবাইল ফোন নম্বরে (হোয়াটসঅ্যাপসহ) যোগাযোগ করতে পারবেন।

বাংলাদেশ দূতাবাস, তেহরান (হটলাইন)

১. +৯৮৯৩৮০৫৭৭৩৬৮

২. +৯৮৯১২২০৬৫৪৫৫

পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা (হটলাইন)

+ ৮৮০১৯১২৯২৫৮৭১

সরকারি উদ্যোগের মাধ্যমে বিদেশে অবস্থানরত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দূতাবাসগুলো সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে বলেও জানানো হয়।

আপডেট : ০৯:১৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫