চুয়াডাঙ্গা ০২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ

Padma Sangbad
৭৩

মোঃ ইউসুফ আলী,আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (১৭ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিনব্যাপি এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে রংপুর বিভাগের বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোছাঃ জিলুফা সুলতানা ভাচর্যুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা(অ: দা:) মোঃ আবু তাহের এর সঞ্চালনায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয় পঞ্চগড় এর উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার(জুয়েল) ও জেলা সমাজসেবা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ গোলাম ফারুক। এ সময় আলোচনা অনুষ্ঠানে দারিদ্র বিমোচনে উপজেলা পর্যায়ে সমাজসেবা অধিদপ্তর কতর্ৃক বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গুরুত্ব এবং খেলাপী ঋণ আদায়ে আইনগত ব্যবস্থা নেওয়ার বিভিন্ন ধাপ নিয়ে, আর্থ সামাজিক স্কীম ও বাস্তবায়ন পদ্ধতি এবং আরএসএস কার্যক্রম বাস্তবায়নে গ্রাম কমিটির দায়িত্ব সম্পর্কে, ঋণ খেলাপী হলে সরকারি ঋণের অনাদায়ী অর্থ আদায়ে আইনী পদক্ষেপ কি হতে পারে, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। দিনব্যাপি এ প্রশিক্ষণে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের গ্রাম কমিটির নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক, ইমাম, শিক্ষক সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীরা অংশগ্রহণ করেন।

আপডেট : ০৮:৪৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫