চুয়াডাঙ্গা ০২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় সুন্দরবন ট্রেন থেমে গেলো জনতার দাবিতে, সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে রেল অবরোধ :সাত দিনের সময় চাইল সেনাবাহিনী

Padma Sangbad
৭৪

মোঃ আব্দুর রহমান অনিক।।
চুয়াডাঙ্গার দর্শনায় যাত্রাবিরতির দাবিতে রেল অবরোধ ও মানববন্ধনের মাধ্যমে উত্তপ্ত হয়ে ওঠে স্থানীয় জনতা। খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস এবং ঢাকা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ট্রেন দুটির দর্শনা হল্ট স্টেশনে যাত্রাবিরতির দাবিতে মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত স্থানীয়রা এ কর্মসূচি পালন করে।

অবরোধ চলাকালে দুপুরে ডাউন সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি দর্শনায় আটকে দেওয়া হয়। প্রায় দুই ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ থাকার পর, সেনাবাহিনীর একজন কর্মকর্তা বলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রেল কর্মকর্তার আশ্বাসে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে আবার ছেড়ে যায়। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় সেনাবাহিনীর পক্ষ থেকে সাত দিনের সময় চেয়ে নেওয়া হয়েছে এই দাবির বাস্তবায়নে ব্যবস্থা নেওয়ার জন্য।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্ল্যাটফর্ম ও রেললাইনের উপর ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নেন। তারা বলেন, দর্শনা ও জীবননগর থানার হাজারো মানুষের যাতায়াতের সুবিধার কথা বিবেচনায় এনে সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস ট্রেনদুটিতে অবিলম্বে যাত্রাবিরতি নিশ্চিত করতে হবে।

এই মানববন্ধনে অংশ নেন দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, দর্শনা প্রেসক্লাব সভাপতি ইকরামুল হক পিপুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিফাত রহমান, অনিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর এবং সেনাবাহিনীর একটি দল।

আপডেট : ০৪:১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫