চুয়াডাঙ্গা ০২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত

Padma Sangbad
৭৫

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। চাইল্ড সেনসেটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্প, ফেইজ-২ এর আওতায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় বুধবার ( ২৫ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা(অ. দা.) মোঃ আবু তাহের। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার সিরাজাম মুনীরা সুমি, ডেন্টাল সার্জন ডা. মাহফুজুর রহমান, আটোয়ারী থানার ওসি মোঃ রফিকুল ইসলাম সরকার (জুয়েল), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুণা কান্ত রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফরিদা বেগম (লাকি), সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম প্রমুখ। সভায় শিশু সুরক্ষার লক্ষ্যে শিশু অধিকার বাস্তবায়ন, প্রারম্ভিক শিক্ষা নিশ্চিত, শিশু পাচার ও শিশু শ্রম বন্ধ, বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ অভিভাবকদেও আরো দায়িত্বশীল হওয়ার আহবান জানানো হয়।

আপডেট : ০১:০১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫