চুয়াডাঙ্গা ০২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় লাইটার জাহাজের ধাক্কায় ফ্লাইঅ্যাশ বোঝাই কার্গো ডুবেছে

Padma Sangbad
৭২

মোংলা বন্দরের পশুর নদীর চরে লাইটার জাহাজের ধাক্কায় ফ্লাইঅ্যাশ (সিমেন্ট তৈরির কাঁচামাল) বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শুক্রবার (২৭ জুন) ভোর সাড়ে ৬টার দিকে পশুর নদী ও মোংলা নদীর ত্রিমোহনা এলাকায় এ ঘটনা ঘটে।

ডুবে যাওয়া জাহাজটির নাম এমভি মিজান-১। জাহাজটির ড্রাইভার মো. শওকত শেখ বলেন, ‘আমাদের জাহাজটি পশুর নদীর চ্যানেলে নোঙর করা ছিল। হঠাৎ করে এমভি কে আলম গুলশান-২ নামের একটি লাইটার কার্গো জাহাজ এসে ধাক্কা দেয়। এতে জাহাজটির তলা ও পাশে ফাটল ধরে এবং দ্রুতই তা ডুবে যায়।’

জাহাজটিতে ৯১৪ মেট্রিক টন ফ্লাইঅ্যাশ ছিল। ভারতের কলকাতার ভেন্ডেল এলাকা থেকে ফ্লাইঅ্যাশ বোঝাই করে এটি ঢাকার নারায়ণগঞ্জের বসুন্ধরা ঘাটে যাচ্ছিল। যাত্রাপথে মোংলা বন্দরের কাছে নোঙর করার সময় দুর্ঘটনাটি ঘটে।

শওকত শেখ জানান, ধাক্কার পরপরই জাহাজে পানি ঢুকে যায়। তবে জাহাজে থাকা ১০ জন স্টাফ সবাই সাঁতরে তীরে উঠে নিরাপদে আছেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনা পশুর নদীর চ্যানেলের পাশে হলেও মূল চ্যানেল পুরোপুরি নিরাপদ রয়েছে। নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

মোংলা বন্দরের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ) মো. মাকরুজ্জামান বলেন, ‘কার্গো জাহাজ এমভি মিজান-১ লাইটার জাহাজ এমভি কে আলম গুলশান-২ এর ধাক্কায় পশুর নদীর চরে ডুবে গেছে। তবে বন্দর চ্যানেল অক্ষত রয়েছে এবং নৌযান চলাচলে কোনো বাধা নেই।’

আপডেট : ০২:১৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫