চুয়াডাঙ্গা ০১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির মাসব্যাপী কর্মসূচি শুরু

Padma Sangbad
১২৪

রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচি চলবে ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত।

আজ মঙ্গলবার সকাল ১০টায় শহিদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়েছে। এতে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওনসহ বিভিন্ন জেলার নেতাকর্মীরা।

এরপর পলাশবাড়ী, গাইবান্ধা, সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর হয়ে রংপুরে প্রবেশ করবে পদযাত্রা। পরে আবু সাঈদের গুলিবিদ্ধ স্থান পরিদর্শন, শাপলা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর হয়ে টাউন হল শহীদ মিনারে পথসভা অনুষ্ঠিত হবে। দিবসের শেষাংশে ডিসি মোড়, মেডিক্যাল কলেজ হাসপাতাল হয়ে চেকপোস্টে এসে দিনব্যাপী কার্যক্রম শেষ হবে। রাতে খাবার শেষে কাউনিয়ায় জনসংযোগ ও পথসভায় অংশ নেবে দলটি।

আপডেট : ১১:৩৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫