চুয়াডাঙ্গা ০১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে সবজি কাটা বটি ঘাড়ের উপর পড়ে শিশুর মৃত্যু

Padma Sangbad
১৪৬

ঝিনাইদহে সবজি কাটা বটি ঘাড়ের উপর পড়ে দুই বছরের শিশু সাইমের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের মহিলা কলেজ পাড়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত শিশু সাইম শহরের প্রিন্টিং প্রেস ব্যবসায়ী মনিরুজ্জামানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শিশুটির মা রান্না ঘরে বটি দিয়ে সবজি কাটছিলেন। সেসময় শিশু সাইম খেলা করার জন্য বটি নেওয়ার চেষ্টা করলে তার মা বটিটি রান্না ঘরের র‌্যাকের উপর রেখে দেয় । শিশুটির মা অন্য ঘরে কাজ করতে গেলে শিশুটি র‌্যাকের উপর থাকা বটি পাড়ার চেষ্টা করে। সেসময় বটিটি সাইমের ঘাড়ের উপর পড়ে মারাত্মক জখম হয়। পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ঘাড়ের রগ কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরনে শিশুটির মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছে।

আপডেট : ১১:৩৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫