চুয়াডাঙ্গা ০১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় আন্তর্জাতিক রেল স্টেশনের উন্নয়ন পরিকল্পনা, নতুন ট্রেন চালুর ইঙ্গিত

Padma Sangbad
৭২

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনের মহাব্যবস্থাপক (জিএম) মো. ফরিদ আহম্মেদ আজ দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন পরিদর্শন করেছেন। অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে রাজশাহী বিভাগের ১১ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে তিনি দর্শনায় আসেন।

রেলওয়ের বিশেষ ট্রলিযোগে পৌঁছে জিএম ফরিদ আহম্মেদ সীমান্তের জিরো পয়েন্ট থেকে রেলবন্দরের শেষ প্রান্ত পর্যন্ত পরিদর্শন করেন। পরে দর্শনা প্রেসক্লাব, ছাত্র সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

স্থানীয়রা চিত্রা ও সুন্দরবন এক্সপ্রেসের দর্শনায় স্টপেজের দাবি জানালে তিনি বলেন, “নতুন একটি ট্রেন চালুর সম্ভাব্যতা যাচাই করতেই এই পরিদর্শন। এলাকাবাসীর দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”

পরিদর্শনে রাজশাহী বিভাগের চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাসসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।

আপডেট : ১২:৪৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫