চুয়াডাঙ্গা ০১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা পৌরসভায় পরিচ্ছন্নতা কার্যক্রম বন্ধ: দর্শনাবাসী জিম্মি পরিচ্ছন্ন কর্মীদের অহেতুক বেতন-বৃদ্ধির দাবির কাছে!

Padma Sangbad
৭৫

“ময়লার শহর দর্শনা: পরিচ্ছন্নতা কাজে চরম অবহেলা”

দর্শনা অফিস:
চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম ধ্বংসের পথে। অহেতুক বেতন-বৃদ্ধির দাবি নিয়ে পরিচ্ছন্ন কর্মীরা দীর্ঘদিন ধরে ধর্মঘট করছেন। ফলে পৌর এলাকার অলিগলিতে ময়লার স্তূপ জমে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি।

নিয়মিত সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাজ করার কথা থাকলেও, অনেক পরিচ্ছন্ন কর্মী দিনে মাত্র ১-২ ঘণ্টা কাজ করে মাস শেষে মোটা অঙ্কের বেতন গ্রহণ করেন।
দর্শনা পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, আমি নিয়মিত তদারকি করছি এবং কর্মীদের সতর্ক করেছি। বারবার বলা সত্ত্বেও তারা সিন্ডিকেট করে কাজ বন্ধ রেখেছে।

তবে কিছু পরিচ্ছন্ন কর্মী নিজেদের ‘হরিজন সম্প্রদায়ের ঐক্য’ দেখিয়ে প্রভাব খাটাচ্ছেন এবং জবাবদিহি এড়াচ্ছেন। তারা জানিয়েছেন, আমাদের বেতন বাড়াতে হবে, নাহলে কাজ বন্ধ।

দর্শনা পৌরসভার ৯টি ওয়ার্ডে পরিচ্ছন্ন কর্মীদের উপস্থিতি প্রায় নেই বললেই চলে। ময়লা জমে থাকলেও পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনও চিহ্ন পাওয়া যায় না, যা নাগরিকদের দুর্ভোগ বাড়িয়েছে।

স্থানীয় বাসিন্দা মোঃ ইব্রাহিম হোসেন বলেন, “কাজ না করেও বেতন নেওয়া এবং বেতন না বাড়ালে ধর্মঘট করা দায়িত্বহীনতা ও নাগরিক অধিকার লঙ্ঘন।”

তাদের মধ্যে অনেকেই পৌরসভার কাজ ছেড়ে ব্যক্তিগত ব্যবসায় মনোযোগ দিচ্ছেন। এ কারণে শহর ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে।

নাগরিকরা বলছেন, পরিচ্ছন্ন কর্মীরা দায়িত্ব পালন না করে শহরকে অস্বাস্থ্যকর ও বসবাসের অযোগ্য করে তুলছেন।।

আপডেট : ০১:০৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫