চুয়াডাঙ্গা ১২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরা দুর্ঘটনায় নিহতদের স্মরণে দর্শনায় বিএনপির দোয়া মাহফিল

Padma Sangbad
৭৫

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় পৃথকভাবে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে দর্শনা থানা বিএনপি এবং পৌর বিএনপি ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ। মঙ্গলবার বাদ আছর আল হেরা ইসলামি একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এই মাহফিলের আয়োজন করে দর্শনা থানা বিএনপি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম যুদ্ধ, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন গড়াইটুপি ইউনিয়ন সভাপতি মোহাব্বাত আলী, তিতুদহ ইউনিয়ন সভাপতি খলিলুর রহমান, নেহালপুর ইউনিয়নের সভাপতি ফরজ আলী, দর্শনা থানা যুবদলের আহ্বায়ক মোঃ জালাল উদ্দিন লিটন, যুগ্ম আহ্বায়ক সরওয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান মোহন, মোর্শেদুর রহমান লিংকন, থানা ছাত্রদলের সদস্য সচিব ফরহাদসহ প্রমুখ।
দোয়া পরিচালনা করেন দর্শনা বাসস্ট্যান্ড জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ ওসমান গনী।

অপরদিকে, একই দিন বাদ মাগরিব দর্শনা শ্যামপুরে বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে আরেকটি দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক সদস্য মোঃ মুহিদুল ইসলাম, মোঃ নাসির উদ্দীন খেদু, রেজাউল ইসলাম, দর্শনা থানা যুবদলে সদস্য সচিব মোঃ জালাল উদ্দিন ,থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুজন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন, যুগ্ম আহ্বায়ক সাব্বির, মুকিত হোসেন, সাইদুর রহমান ও আরিফ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন দর্শনা কলেজ ছাত্রদলের সদস্য সচিব পলাশ আহমেদ, সিনিয়র আহ্বায়ক তোফাজ্জল হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।
দোয়া পরিচালনা করেন শ্যামপুর বড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জুনায়েদ আহমেদ।

বিএনপি নেতারা বলেন, এমন দুর্ঘটনা গোটা জাতিকে শোকস্তব্ধ করেছে। তারা নিহতদের বিদেহী আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর প্রতি দোয়া করার আহ্বান জানান।।

আপডেট : ০১:৩৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫