চুয়াডাঙ্গা ১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি: অবৈধ অস্ত্র উদ্ধারে দেশজুড়ে অভিযান জোরদার

Padma Sangbad
৭৪

সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে লুট হওয়া সব অস্ত্র এখনো উদ্ধার হয়নি। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং আশা করছি, নির্বাচনের আগেই বাকি অস্ত্র উদ্ধার সম্ভব হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ।

এর আগে তিনি র‌্যাব-১১ সদর দপ্তর পরিদর্শন করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে বড় স্টেকহোল্ডার হচ্ছে রাজনৈতিক দল। তারা যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মূল ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, সাংবাদিকরা যদি সবসময় সত্য প্রকাশ করে, তবে বিভ্রান্তি তৈরি হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্য তথ্য ছাড়া কিছুই প্রকাশ করা হয় না, যা জনগণকে সচেতন করতে সহায়তা করে।

জুলাইয়ের গণঅভ্যুত্থানসংক্রান্ত মামলার বিষয়ে উপদেষ্টা বলেন, “অনেক মামলার তদন্ত শুরু হয়েছে, কিন্তু কিছু ক্ষেত্রে অগণিত ব্যক্তিকে উদ্দেশ্যমূলকভাবে আসামি করা হয়েছে, ফলে তদন্তে কিছুটা বিলম্ব হচ্ছে। নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়, সে লক্ষ্যে সুষ্ঠু তদন্ত করে অভিযোগপত্র দেওয়া হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টার এ সফরে র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ মজুমদারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপডেট : ১২:২৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫