চুয়াডাঙ্গা ১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে আবারও হামলা চালিয়ে খামেনিকে হত্যার হুমকি ইসরাইলের

Padma Sangbad
৯১

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। একইসঙ্গে ইরানে নতুন করে হামলার হুমকিও দিয়েছেন তিনি। রোববার (২৭ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ রোববার দক্ষিণ ইসরাইলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে প্রকাশ্যেই ইরানে নতুন করে হামলা চালানোর হুমকি দিয়েছেন। একইসঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন। ইসরাইলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ কাটজকে উদ্ধৃতি করে বলেছে, ‘আমি এখান থেকেই স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই যদি আপনি ইসরাইলকে হুমকি দেওয়া অব্যহত রাখেন, তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে, আগের চেয়ে আরও বেশি শক্তি নিয়ে এবং এবার ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন। ‘ তবে ইসরাইলের এই হুমকির প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইরান।

আপডেট : ১২:৫৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫