চুয়াডাঙ্গা ১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় জামায়াতের বিশাল গণমিছিল: ফ্যাসিবাদ রুখে দেওয়ার শপথ

Padma Sangbad
৬৮

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

বিশাল সমাবেশ ও গণমিছিলের মাধ্যমে চুয়াডাঙ্গা শহর নিজেদের উপস্থিতি জানান দিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।’ছাত্র-জনতার গণঅভ্যুত্থান’এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) দলটি এই কর্মসূচির আয়োজন করে। বিকেল নাগাদ শহরের টাউন ফুটবল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে।

বিকেল সাড়ে ৪টায় আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান। জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের জেলা আমির ও চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রুহুল আমিন।

প্রধান অতিথির ভাষণে রুহুল আমিন বলেন, “জুলাই মাসের গণজাগরণের আত্মত্যাগকে বৃথা যেতে দেওয়া হবে না। সেই রক্তের বিনিময়ে অর্জিত ভূমিতে নতুন করে কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান কঠোরভাবে প্রতিহত করা হবে।” তিনি আরও বলেন, “আজকের এই দিনে আমাদের শপথ নিতে হবে যে, আমরা দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং পেশিশক্তিকে আশ্রয়-প্রশ্রয় দানকারীদের রাজনৈতিকভাবে বয়কট করব, যাতে তারা কোনো ধরনের সুযোগ নিতে না পারে।” তার বক্তব্যে তিনি জুলাই আন্দোলনে নিহত ও আহতদের অবিলম্বে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান এবং তাদের যথাযথ পুনর্বাসনের দাবি জানান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং আব্দুল কাদের। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য জিয়াউল হক, আলতাফ হোসেন, নূর মোহাম্মদ হোসাইন টিপু, দারুস সালাম, মাসুম বিল্লাহ, মাহফুজুর রহমান, কাইমুদ্দিন হীরক, মাওলানা মহি উদ্দিন, ইসরাইল হোসেন, অধ্যাপক খলিলুর রহমান এবং মহি উদ্দিনসহ জেলা ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ পর্ব শেষ হওয়ার পর মাঠ থেকে একটি বিশাল গণমিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারী নেতাকর্মীদের স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা। জামায়াতের এই কর্মসূচিতে বিপুল জনসমাগম শহরের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।।

আপডেট : ০১:৪৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫