চুয়াডাঙ্গা ১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি: পরিবেশ সুরক্ষায় এক অনন্য উদ্যোগ

Padma Sangbad
৬৯

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক : গাছ লাগান, পরিবেশ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে দর্শনা পৌর ছাত্রদল এক ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় দর্শনা সরকারি কলেজ মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট। তার নেতৃত্বে নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করে পরিবেশ সুরক্ষায় নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন।

এ কর্মসূচির অংশ হিসেবে একইসঙ্গে দর্শনা থানা মোড় থেকে দর্শনা সরকারি কলেজ গেট পর্যন্ত পুরোনো ব্যানার ও ফেস্টুনগুলো সরিয়ে ফেলা হয়। এর মধ্য দিয়ে তারা শুধু বৃক্ষরোপণ নয়, বরং শহরকে পরিচ্ছন্ন রাখারও বার্তা দিয়েছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন দর্শনা পুরাতন বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সোহেল তরফদার, দর্শনা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা বাবুল আক্তার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ রতন, পৌর ছাত্রদলের ৫ নং ওয়ার্ড সভাপতি শেখর শাওন, আলামিন, জুয়েল, উজ্জ্বল, প্রান্ত, জিম, তৌফিক, তিতাস, আকাশ, সিয়াম, তৌহিদ, রিফাতসহ প্রমুখ ।
পরিবেশ রক্ষায় এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতে আরও বাড়ানো হবে। ছাত্রদলের সদস্যরা সবসময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।।

আপডেট : ০৯:৪৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫