দর্শনায় পরিবহন কাউন্টার মাস্টারদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক ।। দর্শনায় পরিবহন কাউন্টার মাস্টারদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ৫৯৫, দর্শনা থানা শাখা কার্যালয়ে দর্শনা হতে ঢাকা ও দেশের বিভিন্ন রুটে চলাচলকারী পরিবহনসমূহের কাউন্টার মাস্টারদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, দর্শনা পরিবহন শ্রমিক ইউনিয়ন শাখার সভাপতি আলমগীর হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক এম. জাকারিয়া জাকির, সহ-সভাপতি আজাদুল ইসলাম, সহ-সভাপতি মিনারুল ইসলাম, সহ-সম্পাদক জসীমউদ্দীন, কোষাধ্যক্ষ শামীম হোসেন, কার্যনির্বাহী সদস্য আলমগীর হোসেন, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, রয়েল এক্সপ্রেস কাউন্টার মাস্টার লাভলু, দর্শনা ডিলাক্স কাউন্টার মাস্টার আফজালুল হক বাদল, আশার আলো কাউন্টার মাস্টার মিজানুর রহমান, শামীম এন্টারপ্রাইজ কাউন্টার মাস্টার জাফর আহমেদ, নিউ মডার্ন পরিবহন কাউন্টার মাস্টার আব্দুল হামিদ, রেখা পরিবহন কাউন্টার মাস্টার ফজলু, মামুন পরিবহন কাউন্টার মাস্টার আব্দুল আলিম, গোল্ডেন লাইন কাউন্টার মাস্টার হোসেন, পূর্বাশা পরিবহন কাউন্টার মাস্টার বাবু, খান পরিবহন কাউন্টার মাস্টার ফিরোজ আহমেদ, শাপলা পরিবহন কাউন্টার মাস্টার এনামুল হকসহ বিভিন্ন পরিবহন কাউন্টার প্রতিনিধিরা।
সভায় সাধারণ সম্পাদক এম. জাকারিয়া জাকির বলেন, আগামী ১২ আগস্ট মঙ্গলবার ভোর ৬টা থেকে ১৫ আগস্ট শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট সফল করার আহ্বান জানান। এই ধর্মঘটের প্রচারনায় অংশ নিচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ বাস ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।।




















