চুয়াডাঙ্গা ১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে ১০ দিনের ব্যবধানে গড়াই বাসের দুই দুর্ঘটনা, আহত ১১

Padma Sangbad
৬৮

ঝিনাইদহ, কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে মাত্র ১০ দিনের ব্যবধানে যাত্রীবাহী গড়াই বাসের দুটি পৃথক দুর্ঘটনা ঘটেছে। একটি বাস পুকুরে এবং অন্যটি খাদে পড়ে গেলেও সৌভাগ্যক্রমে কোনো বড় ধরনের প্রাণহানি ঘটেনি। দুটি দুর্ঘটনায় মোট ১১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

সর্বশেষ দুর্ঘটনাটি ঘটে বুধবার (১৩ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার কেয়াবাগান এলাকায়। দ্রুত গতিতে চলা একটি গড়াই বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। এ দুর্ঘটনায় ৬ জনকে উদ্ধার করা হয়। আহতদের মধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে, যেখানে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে, গত ৩ আগস্ট একই এলাকার কেয়াবাগান এলাকায় আরেকটি গড়াই বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সেই দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছিলেন।

স্থানীয়দের অভিযোগ, সময় বাঁচানোর জন্য চালকরা ভাঙা ও খারাপ রাস্তায়ও অতিরিক্ত গতিতে বাস চালান, যার ফলে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। তিনি আরও বলেন, এই ধরনের ঘটনা রোধ করতে বাস চালকদের আরও সতর্ক হওয়া প্রয়োজন।

আপডেট : ১২:০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫