চুয়াডাঙ্গা ০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে জেলা প্রশাসকের উঠান বৈঠক

Padma Sangbad
৮৩

ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহ জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের কুসুমপুর ঈদগাহ মাঠে স্থানীয় জনগণের সাথে এক উঠান বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে তিনি সরকারের বিভিন্ন সেবা কার্যক্রম সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সরাসরি উপস্থিত জনগণের সাথে আলোচনা করেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, নারীর শিক্ষা, বাল্যবিয়ে প্রতিরোধসহ নানা গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যু নিয়ে খোলামেলা মতবিনিময় করেন জেলা প্রশাসক।

তিনি বলেন, ‘জনগণের সুবিধা-অসুবিধা জানতে এবং সঠিকভাবে সমাধানের উদ্যোগ নিতে এ ধরনের উঠান বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনাদের যেসব সমস্যা রয়েছে, সেগুলো লিখিত আকারে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আমরা পরবর্তী সময়ে সমাধানের ব্যবস্থা নেব।’

এ সময় তিনি অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দেন, যাতে কোনোভাবেই ছেলে-মেয়েদের অল্প বয়সে বিয়ে না দেওয়া হয়। পাশাপাশি শিক্ষিত মা গড়ে তুলতে হলে প্রতিটি পরিবারকে মেয়েদের পড়াশোনার প্রতি আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

উঠান বৈঠকে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা আক্তার, মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসকের এমন জনসম্পৃক্ত কার্যক্রমে সাধারণ মানুষ সরাসরি তাদের সমস্যা ও অভিযোগ জানানোর সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা আশা করেন, প্রশাসনের এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপডেট : ১২:২৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫